দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন মোহা. মেহেদী হাসান। শনিবার (১৮ নভেম্বর) নবাগত পুলিশ সুপার নড়াইলে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তিনি পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়াসহ জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নবাগত পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান কুষ্টিয়ার ভেড়ামারা থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি শিক্ষাজীবনে কুষ্টিয়া জেলার ভেড়ামারা পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, কুষ্টিয়াা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এছড়াও তিনি ডিপ্লোমা অব হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড ডিগ্রি অর্জন করেন। তিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মোহা. মেহেদী হাসান চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশ (কুমিল্লা অঞ্চল), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর সার্কেল (এএসপি), ডিএমপির মতিঝিল বিভাগ ও ট্রাফিক-সাউথ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স, ডিএমপির ওয়ারী বিভাগ ও ট্রাফিক-সাউথ বিভাগে কর্মরত ছিলেন।
গত ১৫ নভেম্বর পুলিশ পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনকে চট্টগ্রামে বদলি করা হয়।
জেবি