দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সস্পর্কে ফুফাতো ভাই-বোন। তারা হলেন, ইছাপাড়া গ্রামের মাইনউদ্দিনের ছেলে মুনতাসির হোসেন সাজিন (২) ও রুপগঞ্জের উপজেলার গাউসিয়া এলাকার রাজু মিয়ার মেয়ে হাবিবা আক্তার (৩)।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে শিশু হাবিবা তার বাবার সঙ্গে ফুফুর বাড়িতে যায়। সকালে তার ভাই সাজিনের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করার কোনো একসময় বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুই ডুবে যায়।
পরে তাদের উঠানে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে পরিবাারের লোকজন। কিন্তু ঘণ্টা পেড়িয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে অনুমানের ওপর ভিত্তি করে পুকুরে নেমে তল্লাশি চালালে দুই শিশুকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, এটি একটি দুর্ঘটনা। নিহত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে দুই শিশুর মরদেহ বুঝে নিয়ে গেছে।
জেবি