দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ইসরাত জাহান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইসরাত জাহান ওই এলাকার দিনমজুর আসাদুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও ইসরাত বাড়ির পাশে খেলা করছিল। খেলা করার কোনো একসময় সকলের অগোচরে সে ওই পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটি পরিবারের কোনো সদস্যই জানতে পারেনি।
পরে ওই পুকুরের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে স্থানীয় এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় পুকুরের পানিতে শিশুর মরদেহ ভাসতে দেখে আশপাশের মানুষজনদের ডাক দেয়। এ সময় শিশুটির পরিবারের লোকজন পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ তিনি শুনেছেন।
জেবি