দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে রাজশাহী জেলার গোদাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামে। সুমন নামে ১০ বছরের এক বালককে অপহরণের দায়ে মিজানুরের সাজা হয়।
র্যাব-১৪ জামালপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-১ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুরে কাজের সুবাদে সুমনের বাবা মো. মোস্তফার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ফলে সুমনের সঙ্গে মিজানুর রহমানের সুসম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগেই সুমনকে অপহরণ করার পর ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মিজানুর।
পরবর্তীতে সুমনের বাবা বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় দোষী প্রমাণিত হলে বিজ্ঞ আদালত মিজানুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। ২০১৩ সালে সাজা হওয়ার পর থেকেই মিজানুর পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি