দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতি বছরের মতো এবারও নবান্ন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা জামাই-মেয়ে আসেন এখানকার স্বজনদের বাড়ি বাড়ি। মেলা থেকে সেরা মাছ কিনে জামাইরা নিয়ে যান শ্বশুরবাড়িতে। তাই এ মেলাকে জামাই মেলাও বলা হয়ে থাকে।
মেলাটি জামাইদের উপলক্ষে হলেও শুধু জামাইই নন, ভোর থেকেই মেলায় ভিড় জমান ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষ।
পঞ্জিকা অনুসারে প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে কালাই পৌর সদরের পাঁচশিরা বাজারে বসে মাছের মেলাটি। আর এ দিনটির অপেক্ষায় থাকেন এ উপজেলাসহ আশপাশের প্রত্যন্ত অঞ্চলের সর্বসাধারণ।
ক্রেতা-বিক্রেতা আর কৌতূহলি মানুষের ঢলে মেলাটি পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই ক্রেতারা ভিড় জমান মাছের মেলায়। মেলার শতাধিক মাছের দোকানে থরে থরে সাজানো হয় দেশীয় জাতের রুই, কাতলা, মৃগেল, চিতল, বোয়াল, সিলভার কার্প, ব্রিগেড, পাঙ্গাস, বাঘা আইড়সহ নানা ধরনের মাছ।
মেলায় মাছ কিনতে আসা ক্রেতারা জানান, প্রচুর দেশি রুই, কাতল, কালবাউশসহ বিভিন্ন জাতের মাছের আমদানি হয়েছে। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা এসব মাছ কিনছেন। বড় মাছ কেনার জন্য বিনিরাইলের মাছের মেলাই উত্তম জায়গা।
মেলায় আসা মাছ বিক্রেতারা জানান, এসব মাছ তারা সংরক্ষণ করেন ছোট ছোট পুকুরে। মেলা শুরুর একদিন আগে পাইকারি ব্যবসায়ী ছোট-বড় ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মেলায় মাছ নিয়ে আসেন। এ বছরের মেলায় তাদের আশানুরূপ মাছ বিক্রি হয়েছে। কালাই পৌর হাট কমিটির প্রতিনিধি মো. গোলাম আযম জানান, মেলায় নির্বিঘ্নে মাছ কেনা-বেচার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ মেলায় ১০ কেজি থেকে আরও বেশি ওজনের রুই-কাতলা, মৃগেল মাছ কেজি প্রতি ৬০০ থেকে দেড় হাজার টাকা আর মাঝারি আকারের মাছ ৩৯০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জেবি