দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কবিতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ইন্দিরা গান্ধী স্মারক সম্মাননা পেয়েছেন কবি প্রাঞ্জল এম সাংমা।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় আইডিইবি সেমিনার হলে 'মাসিক ক্যাম্পাস টুডে'র আয়োজনে কবিতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।
মাসিক ক্যাম্পাস টুডের প্রধান সম্পাদক তপন কুমার নাথের সভাপতিত্বে ক্যাম্পাস টুডের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এ সম্মাননা আলোচনা সভার উদ্বোধক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাসিমুল গনি, প্রধান আলোচক ছিলেন কথা সাহিত্যিক ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মঈনুদ্দিন কাজল। প্রধান বক্তা ছিলেন ক্যাম্পাস টুডের সম্পাদক রাজিব শেখ।
আলোচনা সভা শেষে সারাদেশে বিভিন্ন ক্ষেত্র অবদান রাখায় মোট ১৮ জনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
এদের মধ্যে শেরপুরের প্রাঞ্জল সাংমা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের অন্যতম সদস্য ও শ্রীবর্দী উপজেলা শাখার উপদেষ্টা। এছাড়া তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলা শাখার নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
তার লেখা কাব্যগ্রন্থ ‘অরণ্য কুটির’ জেলায় বেশ আলোচিত হয়েছে। এছাড়া তিনি আচিক ভাষাবাসির ওয়েব পোর্টালে লেখালেখি করে আসছেন। এলাকায় তিনি সমাজের পিছিয়ে পড়া আদিবাসী মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
জেবি