দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোংলা পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় কয়লাবোঝাই লাইটার জাহাজ 'এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১' ডুবে গেছে। এ সময় তাৎক্ষণিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে ডুবে যাওয়া লাইটারের ১২জন কর্মচারী।
ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিলো। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার সময় লাইটারটি নদীতে তীব্র বাতাসের কারণে ডুবোচরে আটকে তলা ফেটে ডুবে যায়।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লাবোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি। পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর সোয়া দুইটায় লাইটারটি ডুবে যায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পশুর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
জেবি