দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক নারী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নড়াইলে সদর উপজেলার দলজিৎপুরের প্রেমিক তাহেরের বাড়িতে অনশনে বসেন ওই নারী। এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে প্রেমিক তাহের।
ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের বাবু মোল্যার ছেলে তাহের মোল্যার সঙ্গে একই গ্রামের ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।
তরুণীর পরিবার ঘটনাটি জানার পর তার অন্যত্র বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরও তাদের সম্পর্ক চলতে থাকে। একপর্যায়ে প্রেমিক তাহের বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে স্বামীর ঘর ছাড়তে বাধ্য করে। স্বামীকে তালাক দিয়ে সংসার ছড়ে চলে আসেন তিনি।
বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফায় সালিশ-বৈঠক হয়। এতে তিন মাস পর বিয়ে করে ঘরে তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় প্রেমিক তাহের। কিন্তু তিন মাস পর বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে ভুক্তভোগী ওই তরুণী বিয়ের দাবিতে তাহেরের বাড়িতে অনশন করছেন।
ভুক্তভোগী ওই তরুণী বলেন, তাহের আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তার কথায় আমি স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছি। কিন্তু তাহের এখন আর আমাকে বিয়ে করতে চাচ্ছে না। তাই তাহেরকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা পেতে এখন অনশন করছি। বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলে আমি আত্মহত্যা করব।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত তাহের মোল্যা। তাহেরের পরিবারের সদস্যরাও এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি।
সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, এ বিষয়ে শুনেছি। দু'পক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
জেবি