দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে গরুর ঘরে আগুন লেগে ঘরবাড়ি পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু, দুইটি ছাগল এবং গোলায় থাকা ৬০ মণ ধান, নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মধ্য রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ধল্লা গ্রামের মো. হযরত আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে গরুর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মো. হযরত আলীর স্ত্রী সালমা বেগম জানান,আমার স্বামী বাড়িতে ছিল না। আমি আমার বৃদ্ধা শাশুড়িকে নিয়ে বড় ঘরে ঘুমিয়ে ছিলাম। পাশের বাড়ির ভাশুরের ছেলে সুমনের ডাকে আমি চেতন পেয়ে দড়জা খুলে দেখি সমস্ত বাড়িতে আগুন জলছে। আমি আর কিছুই বলতে পারব না।
পাশের বাড়ির সুমন মিয়া জানান, রাত একটার দিকে গরুর গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইর হয়ে দেখি হজরত আলীর বাড়িতে আগুন লেগেছে। আমার ডাক চিৎকারে স্থানীয় মেম্বার ওমর আলীসহ আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন ভেভানোর চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে সদর থানা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ঘর, নগদ ৫০ হাজার টাকা, তিনটি বড় গরু, ২টি ছাগল, ঘরে থাকা ৬০ মণ ধানসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা ।
সংবাদ পেয়ে পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জেবি