দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নম্বর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান জানান, ভোর সাড়ে চারটার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটায়। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে ।
ঘিওর উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানতে জেনেছি। তবে কে বা কারা বিদ্যালয়ের অগ্নিসংযোগ করেছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি