দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে দুটি হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াইল গ্রামের মৃত সাহেব আলীর ছেলে কফিল উদ্দিন, আওলাদ হোসেন, একই গ্রামের তৈমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ও মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের ব্রজেন্দ্র মণ্ডলের ছেলে রঞ্জিত কুমার মণ্ডল।
আদালত তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অপর আসামি রঞ্জিত কুমার মণ্ডল পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ জানুয়ারি দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশীদের ৮ বছরের মেয়ে বিথীকে শ্বাসরোধ করে হত্যা করে কফিল, আওলাদ ও দেলোয়ার।
ঘটনার পরদিন বিথীর বাবা ওই তিনজনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এদিকে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামে দাম্পত্য কলহের জের ধরে স্বামী রনজিৎ কুমার মণ্ডলের হাতে খুন হন স্বরস্বতী মণ্ডল নামের এক গৃহবধূ। রণজিৎ তার ফার্মে ধারালো অস্ত্র দিয়ে জখম করে স্বরস্বতীকে হত্যা করে পালিয়ে যায়।
ওই ঘটনায় পরদিন নিহতের মামা রণজিৎ ও তার ফার্মের কর্মী আতোয়ারকে আসামি করে থানায় মামলা করেন।
আদালত ওই মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে রণজিৎকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ে পলাতক রনজিৎকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়। হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় আতায়োরকে বেকুসুর খালাস প্রদান করা হয়।
জেবি