দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে মাদক মামলায় নাজমুল হোসেন (৩২) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন গাজীপুরের কাপাসিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করতেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিল নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে চারজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।
জেবি