দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের মশাল মিছিলে ছাত্রলীগের হামলায় ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন জসিম উদ্দিন, নয়ন পাশা ও কুমুসহ অন্য সাতজন। বুধবার রাতে শহরের মডেল থানার সামনে থেকে বাম গণতান্ত্রিক জোটের মিছিলটি বের হয়ে ট্রাংক রোড হয়ে বাঁশপাড়ার সামনে গেলে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
বামজোটের সমন্বয় মালেক মনসুর জানায়, অতর্কিত ছাত্রলীগের হামলায় তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী জেলা ছাত্রলীগের তোফায়েল আহমেদ তপু হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহফুজুর রহমান জানান, তিনি এ বিষয়ে কোনো অভিযোগ পাননি।
জেবি