দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে সড়কের পাশে আনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকালে জয়পুরহাট সদর উপজেলার হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।
নিহত ব্যক্তির নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি দিনাজপুরের হাকিমপুর সাতআনা আলীরহাটের সেলিম হোসেন স্ত্রী।
ওসি হুমায়ূন কবির জানান, আনোয়ারা বেগম নামে ওই নারীর মরদেহ হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশে ওড়না দিয়ে ঢেকে রাখা ছিল। পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।
ওসি আরও জানান, আনোয়ারা বেগমের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশের ধারণা, আনোয়ারা বেগমের অন্য কোনো স্থানে মৃত্যু হয়েছে। কেউ তাকে এখানে ফেলে গেছেন।
জেবি/এম