দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কোনাবাড়িতে নিখোঁজের দুইদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকার মজিবুর রহমান খানের পঞ্চততলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সিঁড়ির ছাদের ওপর থেকে বায়েজিদ হোসেন (৬) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বায়েজিদ কুষ্টিয়ার কুমারখালী থানার বানিয়াপাড়া এলাকার খালেদ মাহমুদ রাসেলের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় বায়েজিদ। বিভিন্ন স্থানে খুঁজে পায়নি স্বজনরা । গত রাতে ওই বাসার সিঁড়ির দুতলার ছাদে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। ভোরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।
জিএমপি কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জেবি