দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে মাদরাসার চার শিক্ষার্থীকে যৌননিপীড়নের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে নগরীর বন্দর এলাকার মার্কাজুজ হুফফাজ মাদরাসা থেকে ওমর ফারুক নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওমর ফারুক মাদরাসার শিক্ষার্থীদের যৌননির্যাতনের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষক ওমর বেশ কিছুদিন ধরে ওই মাদরাসার শিক্ষক হিসেবে আছেন। তিনি বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার বাসিন্দা। তার বয়স ২১ বছর বলে জানায় পুলিশ।
বন্দর থানা পুলিশ জানায়, অভিযুক্ত ওই শিক্ষক মাদরাসার চার শিক্ষার্থীকে হাত-পা টিপানোর নাম দিয়ে পর্যায়ক্রমে যৌননির্যাতন করার চেষ্টা করেন। এর মধ্যে এক শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানালে তারা মাদরাসার পরিচালককে বিষয়টি জানান। এরপর সবাই মিলে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি যৌননির্যাতনের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
জেবি