দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীকে মায়ের বুকে ছুরি ধরে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে অপহরণ করা হয়েছে। অপহরণের ১৪ ঘণ্টার মাথায় তথ্য প্রযুক্তির সহয়তায় পরীক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয়েছে মূল পরিকল্পনাকারীকে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডে মা ও খালার সঙ্গে বেড়াতে যান এসএসসি পরীক্ষার্থী তাসনিয়া। এ সময় তাদের পথরোধ করে করেকজন তরুণ। একপর্যায়ে একজন তাসনিয়ার মায়ের বুকে ছুরি ধরে তার খালাকে মাটিতে ফেলে দিয়ে আগে থেকে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশায় তাসনিয়াকে তুলে নিয়ে যায়।
চান্দগাঁও থানোরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, ঘটনা জানার পর দ্রুত ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সীতাকুণ্ডের কুমিরার পাথরপাড়া গ্রামের এক বাড়িতে অবস্থান শনাক্ত করে রাতে অভিযান চালানো হয়।
সেই বাড়ি থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি মূল পরিকল্পনাকারী শাকিলকে গ্রেপ্তার করা হয়। তবে অপহরণে জড়িত শাকিলের তিন বন্ধু এবং সিএনজি অটোরিকশা চালককে এখনও পাওয়া যায়নি। কিন্তু অপহরণের ঘটনায় ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শাকিল পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। চান্দগাঁওয়ে একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করে। অন্যদিকে ১৬ বছর বয়সী কিশোরী চান্দগাঁওয়ের এ এল খান বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। কিশোরী এবং শাকিলের বাসা পাশাপাশি।
পুলিশ জানায়, শাকিল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। কয়েক দিন আগে সে বিষয়টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে। তখন বন্ধুরাই তাকে পরামর্শ দেয় মেয়েটিকে তুলে নিয়ে যাবে। দুই তিন দিন একসঙ্গে থাকার পর দুজনকে বিয়ে দেবে।
জেবি