দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় উদ্ধার হওয়া ৪২টি দেশি জাতের টিয়া পাখি বারৈয়াঢালা জাতীয় উদ্যানের খোলা আকাশে মুক্ত করে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন ও খৈয়াছড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউল আলম মুন্না পাখিগুলো অবমুক্ত করেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া এলাকায় পাচারের সময় পাখিগুলো উদ্ধার করা হয়।
বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন জানান, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু খাঁচা দেখতে পেয়ে এগিয়ে গেলে খাঁচার ভেতরে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর দেশি জাতের ৪২টি টিয়া পাখি দেখা যায়। পাখিগুলো হেফাজতে রেখে সকালে এগুলো বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিয়াগুলো পাচারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকা থেকে তিনটি গোখরা সাপ উদ্ধার করে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
জেবি