দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শায়েস্তাগঞ্জ উপজেলায় তেলবাহী ট্রেনে কাটা পরে বিনয় পাল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক এলাকায় এ ঘটনা ঘটে।
বিনয় পাল নবীগঞ্জ উপজেলার বড় শাখোয়া গ্রামের বীরেন্দ্র পালের ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক মীর শাব্বির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ওই স্থানে তাকে চা খেতে দেখেছেন স্থানীয়রা। পরে হয়তো তিনি রেললাইনে কোন কারণে গিয়েছিলেন তখন তেলবাহী ট্রেনে কাটা পরেন।
তিনি আরও জানান, মরদেহ এখন রেলওয়ে থানায় রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
জেবি