দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন সাড়ে ৯ কেজি।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সালেহ মোহাম্মদ শোয়াইব খানের নির্দেশে কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকার মো. সাগরের বাড়ি থেকে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে বনবিভাগের স্পেশাল টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জকে বুঝিয়ে দেন।
জেবি