দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাহারাদারদের বেঁধে রেখে একটি বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার জাফরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে জাফরগঞ্জ বাজারে ট্রলারে করে ২০-২৫ জন দেশীয় অস্ত্রদারী ডাকাত আসে। পরে বাজারের রাত্রিকালীন চারজন পাহারাদারকে বেঁধে রেখে ডাকাতি শুরু করে।
এ সময় তারা তিনটি স্বর্ণের দোকান, চারটি মোবাইল ফ্লেক্সিলোডের দোকান, একটি মুদির দোকান ও একটি ডাচবাংলা মোবাইল ব্যাংকিংয়ের দোকানে লুটপাট করে চলে যায়।
কর্তব্যরত পাহারাদাররা জানান, ডাকাত দলের প্রত্যেক ব্যক্তি মুখোশ পরা ছিল। ডাকাতি করে তারা যমুনা নদী দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ডাকাতির ঘটনায় ৯টি দোকানের প্রায় ১৮ লাখ টাকা লুটপাট হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, ডাকাতির ঘটনায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি