দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের আগের রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ককটেল বিস্ফোরণ, টায়ারে অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর ও দুজনকে মারধর করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সংলগ্ন মাশুরগাঁও এলাকার ফেরিঘাট-শ্রীনগর সড়কে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
পুলিশ জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনের লোকজন মিলে ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি টায়ারে অগ্নিসংযোগ করে। এ সময় মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক জনি ও আরোহী নাহিয়ানকে মারধর করে আহত করে তাদের মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে মঙ্গলবার রাত ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসসংলগ্ন সড়ক ও পিটিআইসংলগ্ন সড়কে পর পর চারটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।
জেবি