দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাইর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুল আলম শাহ্ বলেন, রমজান আলীর সঙ্গে তার চাচাতো শ্যালক শফিকুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মারামারিতে প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহজনকভাবে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে তিনজন আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় এখনও কোনো অভিযোগ করেনি।
জেবি