দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারের পাশে খালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ১০ জনের মালিকানায় ১৪টি স্থাপনা ভাঙা হয়।
পাউবো সূত্রে জানায়, কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারের উত্তর পাশে কৃষ্ণপুরে সরকারি জমির ওপর অবৈধভাবে নির্মাণ করা হয় স্থায়ী-অস্থায়ী স্থাপনা। অবৈধভাবে খাল ভরাট করে এসব স্থাপনা নির্মাণকারীদের বারবার নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে।
সেজন্য আজ সকাল থেকেই অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। এতে খালপাড়ের মানুষের চলাচলের উপযোগী করা হলো।
জেবি