দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরীতে বেলুন ফুলানোর সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি