দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভটভটির ধাক্কায় খলিলুর রহমান পঁচা (৪২) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছে।
নিহত পঁচা ক্ষেতলাল পৌর মহল্লার পাইকপাড়া গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে ক্ষেতলাল-বটতলী সড়কের ইসলামপুর মোরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঁচটি গরু নিয়ে একটি ভটভটি বটতলীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ইসলামপুর মোরে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভটভটিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি