• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ

সৌদিপ্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার

দেশ টিভি ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৩, ১৫:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিছানায় পড়ে ছিল এক সৌদিপ্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের মরদেহ ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে নিজ বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)। মোহনা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে এবং বন্যা প্রথম শ্রেণিতে পড়ে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঞ্জিল মিয়া পাঁচ বছর আগে সৌদি আরবে যান। বাড়িতে তার স্ত্রী তাসলিমা দুই মেয়ে মোহনা ও বন্যাকে নিয়ে থাকতেন। মঙ্গলবার সকালে মোহনাকে স্কুলে নিয়ে যেতে তার এক বান্ধবী তাদের ঘরে যায়।

ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটি খুলে যায়। পরে ভেতরে গিয়ে মা ও দুই মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দুটি বিছানায় মা ও দুই মেয়ের লাশ পড়ে থাকতে দেখে । জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসেছে। নমুনা সংগ্রহ করছেন তারা। আমরা পিবিআইকেও এখানে সম্পৃক্ত করেছি। ঘটনাস্থলে যে সব আলামত রয়েছে তা সংগ্রহে কোনো ধরনের যেন জটিলতা সৃষ্টি না হয়, সেজন্য আমরা ঘটনাস্থলকে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে রেখেছি। প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট এলে আমরা কাজ শুরু করব।’

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এই নারী এখানে একাই বসবাস করছেন। তাই আমরা বিভিন্ন দিক দিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। ঘটনাস্থলে কোনো ধরনের জোর-জবরদস্তির আলামত আমরা পাইনি। ঘরে প্রবেশ করার সময় বল প্রয়োগ করার আলামত আমরা পাইনি। ঘরটি সাজানো-গোছানো ছিল।’

আরও পড়ুন

যাত্রীবাহী বাস থেকে ১০ মণ জাটকা জব্দ

পুলিশ সুপার বলেন, সিআইডির ফরেনসিক এক্সপার্ট নমুনা সংগ্রহ শেষে আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাব। তার ভিত্তিতে প্রতিবেদন তৈরি করব। তবে তদন্ত অব্যাহত থাকবে। সন্দেহভাজন যারা, তাদের দিকে দৃষ্টি রয়েছে। এটি যদি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের আওতায় আরও অনেকেই আসবে। জিজ্ঞাসাবাদের পর যদি কাউকে আটক করতে হয় করব। কাউকে গ্রেপ্তার করতে হলে করব। গ্রেপ্তার করার পর যদি মনে হয় কাউকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা জরুরি, সেটাও করব।

জেবি/এইউ

  • মরদেহ
  • মা
  • মেয়ে
  • কিশোরগঞ্জ
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।