দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদী উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ১০ মণ জাটকা জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা। এ সময় জাটকা পরিবহনের দায়ে বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠিতে এলাকায় সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা পরিবহনের দায়ে বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
জেবি