দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে পড়ে যাওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আব্দুল মতিন মোল্লা নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের নদীর পশ্চিমপার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মতিন মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল খলিল মোল্লার ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় আব্দুল মতিন মোল্লা আহত হন। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। গতকাল রাত ৮ টার দিকে তিনি নদীর ধারে টয়লেটে যায়।
সেখান থেকে ফেরার পথে অসাবধানতাবসত পা পিছলে নদীতে পড়ে যান। অনেক সময় পরও তিনি ফিরে না আসলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে।
কিন্তু আশপাশে খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
জেবি