দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকির রাজাখালী বাজারে এক ইলিশের দাম পাঁচ হাজার টাকা। বর্তমান যা দিয়ে দুই মণ চাল কেনা যায়। এই দামেও মিলছে না এক ইলিশ।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মাছ ব্যবসায়ী কামাল এক ইলিশের দাম হাকাচ্ছেন পাঁচ হাজার টাকা। যা দুই মণ চালের দামের চেয়েও বেশি।
স্থানীয় পর্যায়ে প্রতি মণ চাল পাওয়া যায় ২৩০০-২৪০০ টাকায়। কোনো কৃষক যদি মাছটি কিনতে চান তাহলে তাকে দুই মণের বেশি চাল বিক্রি করতে হবে। মাছটি দেখতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
ইতোমধ্যে ক্রেতারা মাছটির দাম সাড়ে চার হাজারের ওপরে বলছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী কামাল।
তিনি আরও জানিয়েছেন, সকালে বাউফলের কালাইয়া বাজার থেকে মাছটি সাড়ে চার হাজার টাকায় কিনে এনেছেন। কত টাকা হলে বিক্রি করবেন এমন প্রশ্নের উত্তরে জানান, ৫ হাজার হলে বিক্রি করবেন। তবে মাছটি শেষপর্যন্ত বিক্রি হয়েছে কিনা জানা যায়নি।
জেবি/এইউ