দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এর কিছুক্ষণ পর মারা যান সাবেক এই সংসদ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুম থেকে রুমে যাওয়ার সময় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে ডাক্তার এসে দুপুরে ১টা ৪০ মিনিট তাকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে, বিকেলে তার মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে।
এইউ