দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে মাদক মামলায় তিন নারী কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১২ নভেম্বর) নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর জেলার চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০) ও একই গ্রামের ফাতেমা বেগম (৩৮)।
এছাড়া পলাতক গোপালগঞ্জ জেলার নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।
মামলার বিবরণে জানা যায়, লোহাগড়া থানার মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানকালে ২০১১ সালের অক্টোবর মাসের ১২ তারিখে বিকেলে লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার ওড়নায় মোড়ানো ৪০ বোতল, আসামি ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামি পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করে পুলিশ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী জানান, ৮ সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শাহিদা বেগম, ফাতেমা বেগম ও পলাতক পেয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
জেবি