• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

রাজিম হত্যা: বন্ধুকে ছুরিকাঘাতের প্রতিশোধ নিতে খুন

ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো
  ১১ নভেম্বর ২০২৩, ২১:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার সাজেদ হোসেন রাজিম (১৭) হত্যাকাণ্ডে ৪ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বহিনী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১০ নভেম্বর) রাতে সদর উপজেলা ও যশোর শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে যশোর পুলিশ ও র‌্যাব।

শনিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ পায়েল (১৯), রুস্তম গাজীর ছেলে শিমুল গাজী (২৫), পূর্ববারান্দীপাড়ার রাইজের ছেলে রায়হান (২০) ও ঝুমঝুমপুর চান্দের মোড়ের আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়েব সিদ্দিক (১৭)। তাদেরকে আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজিম হত্যাকাণ্ডের ঘটনায় আটককৃত চার আসামিসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের বাবা বাদল খান।

পুলিশ ও র‌্যাব বলছে, বন্ধুর ছুরিকাঘাতের প্রতিশোধ নিতে অপর বন্ধুরা হত্যা করে রাজিমকে। হত্যাকাণ্ডের শিকার সাজেদ হোসেন রাজিম সদর উপজেলার ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার বাদল খানের ছেলে।

ঝুমঝুমপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও শহরের চুড়িপট্টি এলাকার ভাই ভাই হুঁশিয়ারি দোকানের বিক্রয়কর্মী।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রাজিম পড়াশোনার পাশাপাশি যশোরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো। রাজিম ও গ্রেপ্তাররা একই কলেজে পড়াশোনা করত। গত এক মাস আগে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ুয়া পায়েলের সঙ্গে পূর্বশত্রুতার জেরে নিহত রাজিম ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনার পর থেকে রাজিমের ওপর ক্ষিপ্ত ছিল পায়েলের বন্ধুরা।

গত ৯ নভেম্বর রাত ৮টার দিকে পায়েল, শিমুলসহ কয়েকজন রাজিমকে দোকান থেকে ডেকে পাশের গলিতে চায়ের দোকানে নিয়ে যায়। এরপর সেখানে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজিমের বাবা মামলা করেন। ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পায়েলকে এবং গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে শিমুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা জানিয়েছে পায়েল নামে তাদের এক বন্ধুকে রাজিম ছুরিকাঘাত করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজিমের ওপর হামলা চালানো হয়েছিল। তাদের রাজিব হত্যা মামলায় আটক দেখিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

অন্যদিকে, যশোর পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজিম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া ৫ দুর্বৃত্তের মধ্যে রায়হান ও রায়েব সিদ্দিককে আটক করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, চুড়িপট্টি এলাকায় রাজিম হত্যাকাণ্ডে জড়িত ৫ জনই শনাক্ত হয়েছে। পুলিশ দুজনকে আর র‌্যাব দুজনকে আটক করেছে।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব সফলতায় বিশ্ববাসী অবাক হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পলাতক একজনকে আটকে অভিযান চলছে। ঘটনার পেছনে কেউ থাকলে তাকেও আটকের আওতায় আনা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষে মামলা দেওয়া হয়েছে ৫ জনের নাম উল্লেখ করে এবং ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে, নিহতের বাবা বাদল খান ও বড় ভাই হাফিজুর রহমান ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন। রাজিম অসৎসঙ্গ ত্যাগ করে দোকানের কাজে ও ঝুমঝুমপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশুনায় মনোনিবেশ করেছিল। তারা ভেবেছিলেন এখন নিরাপদে থাকবে রাজিম। কিন্তু ঘাতকরা তাকে প্রাণে মেরে ফেললো। এদিকে একের পর এক দুর্বৃত্তের হাতে যুবক ও কিশোর খুন হওয়ার ঘটনায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে।

জেবি

  • যশোর
  • হত্যা
  • সারাদেশ
  • শাস্তি
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।