দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব সফলতায় বিশ্ববাসী অবাক হয়েছে। এই সফলতার পুরস্কারস্বরুপ আজকে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অঞ্চলের রিজিওনাল ডায়রেক্টর পদে নির্বাচিত হয়েছেন। এই অর্জন দেশের সুনাম বয়ে এনেছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (বিজয় মেলা মাঠ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এবং স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাহিদ মালেক আরও বলেন, বাংলাদেশ স্বাস্থ্যখাতে অনেক উন্নতি করেছে। করোনার সময় সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে মৃত্যুহার ছিলো সবচেয়ে কম। আমরা ঘরে ঘরে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি।
মন্ত্রী আরও বলেন, বিএনপির সময় বিদ্যুত চাইলে গুলি করা হতো। আর শেখ হাসিনার সময় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস চালাচ্ছে বিএনপি-জামায়াত। তারা আজ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা জানে জনগণ তাদের সঙ্গে নাই। তাই নির্বাচনে আসতে ভয় পায় । জেলা আওয়ামী লীগের আয়োজনে সংর্বধনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন।
জেবি