দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, বিএনপির নেতারা হরতাল-অবরোধের ডাক দিয়ে পালিয়ে থাকেন। ইকবাল হাসান মাহমুদ টুকু রাস্তায় থাকার কথা বলে দিল্লিতে পালিয়ে রয়েছেন। তাকে সিরাজগঞ্জে আসতে দেওয়া হবে না। বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে সিরাজগঞ্জে ঢুকতে দেওয়া হবে না।
শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
হাবিবে মিল্লাত আরও বলেন, সাধারণ জনগণ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। রাজনীতি করতে চাইলে রাজনীতি করেন-সন্ত্রাসী কার্যকলাপ করলে বিএনপি জামায়াতকে দেশেও থাকতে দেওয়া হবে না। যুবলীগই যথেষ্ট তাদের রাজপথে প্রতিহত করার জন্য।
এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সাহা প্রমুখ।
জেবি