দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ভাঙচুরকৃত ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ আয়োজন করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিনের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান বেআইনিভাবে ভাঙচুরের অভিযোগ আনে ভুক্তভোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য রাকিবুল আহসান, তার মা শাহেনা আক্তার, বোন জান্নাতুন নাইম, দোকানের কর্মচারী আবদুল মান্নান ও লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. তফছির আহম্মদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন বলেন, ওই জমি সড়ক ও জনপথ বিভাগের। মাহফুজরা অবৈধভাবে ভোগ দখল করে আসছে। সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধের অভিযোগে বিষয়ে তিনি কিছু বলেননি।
জেবি