দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দায় একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে দেশীয় অস্ত্রের মুখে ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাকাত সদস্যরা।
পরে বাসের ১২-১৩ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতি শেষে তারা মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নির্বিঘ্নে পালিয়ে যায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি। আমরা বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করে দেখেছি। তাদের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, ডাকাত দলে সাতজন সদস্য ছিল বলে যাত্রীদের কাছ থেকে জানা গেছে। ডাকাতদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
জেবি/এইউ