দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে ছাগলে ক্ষেতের কলাই খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মো. লিটন (৩৫) নামের এক ব্যক্তিকে কিল-ঘুষিতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানায়, হুদা শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মজনুর বাড়ির পাশে একটি কলাই ক্ষেত রয়েছে। সেখান থেকে গ্রামেরই দাউদ ও মালেক ছাগলের জন্য ঘাস কাটে। এছাড়া শুক্রবার দুপুরের আগে তাদের ছাগলে কিছু কলাইও খায়।
এ নিয়ে তর্কের জেরে রাতে মজনুর সঙ্গে তাদের হাতাহাতি হয়। তখন মজনুর চাচাতো ভাই লিটন এসে তাকে বাড়িতে নিয়ে যেতে গেলেই দাউদ, মালেক, স্বাধীন, আরমানসহ কয়েকজন চড়াও হয়। একপর্যায়ে তারা লিটনকে কিল-ঘুষি মারার সঙ্গে পা দিয়ে আঘাত করে।
তখন গ্রামের অন্যরা ছুটে এসে লিটনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস জানান, এ ঘটনায় গতকাল বিকেলে মহেশপুর থানায় একটি মারামারির মামলা হয়।
পরে তারা রাতে বিরোধে জড়ায়। একপর্যায়ে লিটন অসুস্থ হয়ে পড়লে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খোঁজ নিয়ে জানতে পারি নিহতের হার্টে একাধিক ব্লক ছিল। কিল-ঘুষি নাকি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বলা যাবে।
জেবি/এইউ