দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের গনিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫৫) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের প্রয়াত গোলাম উদ্দীনের ছেলে ও একই গ্রামের মৃত মনজুর হোসেনের ছেলে হাফিজ উদ্দীন (২৮)।
ওসি আব্দুল লতিফ শেখ বলেন, কাজ শেষ করে পীরগঞ্জ উপজেলা থেকে ডিজেলচালিত একটি পাওয়ার ট্রলিতে করে কয়েকজন নির্মাণশ্রমিক নিজ বাড়ি রানীশংকৈল উপজেলায় ফিরছিলেন। পথে পীরগঞ্জের গনিরহাট এলাকায় পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে বিপরীত দিক থেকে আসা খড়বোঝাই একটি ট্রাকের সঙ্গে পাওয়ার ট্রলির ধাক্কা লাগে। এতে পাওয়ার ট্রলিটি উঠে যায় এবং রফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম ও আওয়াল নামে তিনজন নির্মাণশ্রমিক আহত হন।
এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম ও হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আওয়ালকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল লতিফ বলেন, দুর্ঘটনার পর খড়বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেবি/এইউ