দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার রামদয়াল বাজার এলাকার আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চর আলগী গ্রামের মো. সেলিমের ছেলে আরিফ (১৮) ও একই এলাকার মনির হোসেনের ছেলে মমিন উল্যা (২০)।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফ ও মমিন মোটরসাইকেলে করে আলেকজান্ডার বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরিফ ও মমিন ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি