দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির কাপ্তাই হ্রদে চাঁদা না পেয়ে ট্যুরিস্ট বোট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে হ্রদের কাইন্দার মুখ এলাকায় এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার সময় বোটে ৬ জন পর্যটক ছিল। তবে তারা সকলে অক্ষত রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার চাঁদপুর জেলা থেকে অঞ্জন কুমার, সুমেন কুণ্ডু, প্রণয় পাল, অনিক মজুমদার, প্রান্ত কর্মকার, হিমু চন্দ্র দাশ নামের ছয় পর্যটক বেড়াতে আসেন। প্রথমে দলটি সাজেকে ঘুরে বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরে ফিরে আসেন। এরপর আজ শুক্রবার বিকেলে দলটি বরকল উপজেলার সুবলং ঝরণা দেখতে যাওয়ার সময় বোটে উঠে। এ সময় দুর্বৃত্তরা বোটটি আটক করে ট্যুরিস্টদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নামিয়ে দেয়। এরপর বোটে তারা আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।
বোটচালক গিয়াস জানান, যারা বোটে আগুন দিয়েছে তাদের সকলের হাতে অস্ত্র ছিল। তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা চলে যাওয়ার সময় পর্যটকবাহী বোট চাঁদা না দিয়ে এ এলাকা দিয়ে যেন চলাচল না করে সেই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে। এরপর বোটচালক আরেকটি বোট নিয়ে ট্যুরিস্টদের রাঙামাটি নিয়ে আসেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেবি