দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটি শহরের ভেদভেদীস্থ রাঙামাটি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় বাসচালক নুরুল আবছারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এ ব্যাপারে ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।
এসএসপি বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৮ নভেম্বর রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার জামিয়াতুল সুন্নিয়া মাদরাসা এলাকা থেকে বাসচালক নুরুল আবছারকে গ্রেপ্তার করে। এর আগে বাস চালকের বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে জানান এএসপি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুপার জাহেদুল ইসলাম, বাঘাছড়ি উপজেলা সার্কেলের দায়িত্বে সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী এবং রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় একটি বেপেরোয়া গতিতে আসা বাস একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই নারী নিহত এবং অটোরিকশার চারযাত্রী এবং বাসের একযাত্রীসহ মোট ৫ জন গুরুতর আহন হন।
জেবি