দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী জেলার দৌলতদিয়া যৌনপল্লীতে রাত সৌয়া ৩টার দিকে ইউপি সদস্য আশরাফুল ইসলামের নিজস্ব বাড়িতে একই ইউনিয়ন পরিষদের আরেক ইউপি সদস্য আয়ুব আলী খা নামের এক ব্যক্তিকে কুপিয়েছে দুর্বত্তরা।
আহত ইউপি সদস্য আয়ুব আলীকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
একাধিক স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আশরাফুলের দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িতে বাংলা মদের আসর বসে। বাংলা মদের আসরে উপস্থিত ছিলেন দুই ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও আয়ুব আলী খাসহ ৫-৭জনের একটি দল।
বাংলা মদের আসরে কথা কাটাকাটির একপর্যায় নিজেদের মধ্যে রাত সৌয়া ৩টার দিকে এমন ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আশরাফুল ইসলাম ও আয়ুব আলী খার দৌলতদিয়া যৌনপল্লীতে নিজস্ব মালিকানাধীন বাড়ি ও মাদক ব্যবসা রয়েছে।
জেবি