দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচারের সময় ট্রলারে বোঝাই জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছেন পুলিশ। এ সময় তেল পাচারের সঙ্গে জড়িত দুই চোরাকারবারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পশুর নদী সংলগ্ন মোংলা নদীর পাড় থেকে তেলসহ তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, মোংলা পৌর শহরের শ্রমকল্যাণ রোড সংলগ্ন বালুর মাঠ এলাকার ফজলু মৃধার ছেলে হেলাল মৃধা (৩০) ও মোংলা পৌর শহরের কবরস্থান রোডের নতুন কলোনি এলাকার কামাল হোসেনের ছেলে রনি (২৫)।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে সংঘবদ্ধ পাচারকারীরা তেল (ডিজেল) পাচার করে ট্রলার বোঝাই করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীতে অভিযান শুরু করি।
এরপর রাত ৮টার দিকে বন্দরের পশুর চ্যানেল দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ট্রলার দ্রুত যেতে দেখে সেটিকে চ্যালেঞ্জ করেন অভিযানকারীরা। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পাচারকারীরা দ্রুত ট্রলার চালিয়ে নদীর পাড়ে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোংলা নদীর পাড় থেকে হেলাল মৃধা ও রনিকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, এ তেল পাচারের সঙ্গে জড়িত মূলহোতা কারা, তাদের তথ্য জানতে আটককৃতদের রাতে জিজ্ঞাসাবাদ শেষে মোংলা থানায় হস্থান্তর করা হয়েছে।
জেবি