দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি রডবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ননের আমিনবাজার এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে আমিন বাজার এলাকায় লক্ষ্মীপুরগামী রডবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে চালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ট্রাকে আগুনের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
জেবি