দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে ৩ কন্যাশিশু। নিহত তিনজন মেয়ে শিশু হলো মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট পশ্চিমপাড়ার বাসিন্দা সালাম মিয়ার মেয়ে আমেনা (১২), সামিয়া (৬) ও কাউসার মিয়ার মেয়ে সাদিয়া (৭)।
স্থানীয় মাহাবুবুল আলম জানায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে একই গ্রামের সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে যায় সমবয়সী দুই বোন ও তাদের বান্ধবী। দীর্ঘসময় পরেও ফিরে না আসলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটের পাশে জুতা ভাসতে দেখে লোকজন। পরবর্তীতে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তিনটি মেয়েকে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জানান, ঘটনাটি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।
জেবি