দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবেশে গাড়িতে উঠে যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি গাড়িও।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ।
গ্রেপ্তাররা হলেন মো.মফিজুল ওরফে মফিজ (৩০), আল মামুন সাগর (৩০), মো. ফরমান (২৫), মোহাম্মদ আমিনুল (২৮)।
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর রাতে অপহরণকারী চক্রের চার সদস্য সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর যাওয়ার জন্য আল আমিনের একটি মাইক্রোবাস ভাড়ায় নেন। পথে বিভিন্ন যাত্রী তুলে তাদের অপহরণ করে হাত মুখ বেঁধে নির্যাতনের পর টাকা নিয়ে রাস্তায় ফেলে দেন।
সেই মাইক্রোবাসে টাঙ্গাইল থেকে রফিক নামে এক যাত্রীকে গাড়িতে তুলে অপহরণের টাকা আদায়ের জন্য ময়মনসিংহ পাটগুদাম ব্রিজমোড় পৌঁছালে অপহৃত রফিক পুলিশের চেকপোস্ট দেখে চিৎকার করলে অপহরণকারীরা তাকে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জেবি