দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৭টি ড্রেজার জব্দ ও ১১ জন বালুদস্যুকে আটক করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) ভোর রাতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. রিয়াজুল ইসলাম ও ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি বিশাল টিম উপজেলার পদ্মা নদীতে সাড়াশি অভিযান চালায়।
অভিযানটি শুরুর আগে কর্মকর্তারা বিষয়টি একেবারেই গোপন রাখেন। ভোরের সূর্য উঠার আগেই এমন অভিযানে বালুদস্যুরা চমকে উঠেন। অভিযানে ১৭টি ড্রেজার ও ১১জনকে আটক করে পুলিশ। আটককৃতদের শিবচর নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, গতকাল রাত থেকে আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছি। বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন,‘রাতের আঁধারে পদ্মা নদীতে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদে আজ ভোর রাত থেকে নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭টি ড্রেজার ও ১১জনকে আটক করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় নিয়মিত মামলা হয়েছে।
জেবি