দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার শহরের একাডেমিস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা দুই দিনের অবরোধের সমর্থনে বুধবার সকালে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল।
এসময় সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তালা ঝোলানোর পাশাপাশি ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ডও টানিয়ে দেয় তারা।
তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটক দুটি সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের ফটকে অবস্থান নেন। পরে ফটকের তালা ভেঙে সাড়ে ৯টার দিকে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর প্রতিদিনের মতো ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।
ফেনী জেলা ছাত্রদলের একাধিক নেতার দাবি, এ ঘটনায় কলেজ ছাত্রদল নেতা জিল্লুরকে তার বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক জানান, জিল্লুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ এখন গ্রেপ্তার নিয়ে নাটক করছে।
মোবাইল ফোন না ধরায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরীর বক্তব্য জানা যায়নি।
জেবি