দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটি শহরের শান্তিনগর এলাকা থেকে যাত্রী ছাউনির সঙ্গে ঝুলানো অবস্থায় স্বপন বড়ুয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) সকালে শান্তিনগর এলাকার নতুন বাসস্টেশনের যাত্রী ছাউনির রেলিংয়ে ঝুলানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে রাঙামাটি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, তিনি নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত স্বপন বড়ুয়া রাঙ্গামাটি দেবাশীষ নগর এলাকার বাসিন্দা অশোক কুমার বড়ুয়ার ছেলে।
এ বিষয়ে রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি/এও